ম্প্রতি সালমান ও রাশমিকার সঙ্গে কাজের আনন্দদায়ক অভিজ্ঞতা ভাগ করেছেন ফারহা খান। জানালেন, তাদের নিয়ে দারুণ সময় কেটেছে তার।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই দারুণ গানটি ভাগ করে নিয়ে ফারাহ খান লিখেছেন, ‘সিকান্দর-এর জন্য সালমান ও রাশমিকাকে কোরিওগ্রাফি করে আমি দারুণ মজা পেয়েছি।’
‘জোহরা জবিন’ গানটি কানে গেলে শরীরে যেন দোলা লাগতে বাধ্য! সেই সঙ্গে দুর্ধর্ষ প্রাণবন্ত কোরিওগ্রাফি তো আছেই। এ গান বেজে উঠলেই যেন জ্বলে ওঠে ডান্স ফ্লোর, সেই সঙ্গে সকলের মনেই যেন দোলা লাগে! আর সালমান খান আর রাশমিকা মান্দানা যেন পুরো বিষয়টার মধ্যে একটা আলোর ফুলকি জ্বেলে দেয়।